প্রকাশের সময়: 15-10-2026 09:45:35 pm
উচ্চশিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-তে ‘Inspiring Academic Excellence: A Strategic Roadmap to Accreditation’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, "বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও মানসম্মত গবেষণা নিশ্চিতকরণে আউটকাম বেজড এডুকেশন (OBE) এর কোনো বিকল্প নেই। প্রথাগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে আমাদের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, যোগ্য ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলাই এই শিক্ষা পদ্ধতির মূল লক্ষ্য।"
তিনি আরো বলেন,"জাবিপ্রবি-কে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে একটি শীর্ষস্থানীয় ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে৷"
অনুষ্ঠানে রিসোর্স পারসন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচ্য বিষয়ে দিক-নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) ড. মোঃ ওয়াকিলুর রহমান। তিনি বলেন, "উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আউটকাম বেজড এডুকেশন কার্যকর বাস্তবায়ন, নিয়মিত একাডেমিক মূল্যায়ন এবং গবেষণার পরিবেশ উন্নয়নের ওপর জোর দিতে হবে।"
অ্যাক্রেডিটেশন অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ ধারাবাহিক মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ-কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে