এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) রসায়ন বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর সিলেট আঞ্চলিক পর্ব।


বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সহযোগিতায় আয়োজিত এবারের জাতীয় রসায়ন অলিম্পিয়াডের কেন্দ্রীয় আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্বের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।


১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে এইচএসসি ও এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্বের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে।


 অলিম্পিয়াডের মাধ্যমে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিষয়ে আগ্রহ সৃষ্টি, জ্ঞান ও দক্ষতা যাচাই এবং ভবিষ্যৎ বিজ্ঞানী ও গবেষক হিসেবে তাদের উৎসাহিত করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রসায়নভিত্তিক জ্ঞান ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশেরও সুযোগ তৈরি হবে। অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রম ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের নিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আঞ্চলিক আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নিবন্ধনের জন্য নির্ধারিত অনলাইন ফর্মের লিংক:

https://forms.gle/uNmmFaJq4M8t3TH66

আরও খবর