শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি




জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ১৫০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) অর্থ আগামী ৬ মাসের মধ্যে ছাড় করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তিনি।


শনিবার (৩ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবন চত্বরে আয়োজিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।


অনুষ্ঠানে শিক্ষা, যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে জাবিপ্রবির সাথে স্বনামধন্য ৫টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বায়োজিন কসমেসিউটিক্যালস, রুপল ইন্টিগ্রেট, ডাটা সফট্ ম্যানুফেকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (ডিএমএ) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যালি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।


‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় পর্বে শিক্ষার্থীদের নানা অভাব-অভিযোগের জবাবে ইউজিসি সদস্য বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। একাডেমিক ভবন, শিক্ষার্থীদের হল ও শিক্ষকদের ভবন নির্মাণে ১৫০০ কোটি টাকার বেশি একটি প্রকল্প রয়েছে। উপাচার্যের সঙ্গে কাজ করে আগামী ছয় মাসের মধ্যে এই টাকা ছাড় করানোর চেষ্টা করব।’


এছাড়া শিক্ষক-কর্মচারী সংকট নিরসনে ইতিমধ্যে একটি ফ্যাকাল্টি পুল ছাড় করা হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।


সভাপতির বক্তব্যে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো: আমির হোসেন বলেন, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সম্ভাবনা তৈরিতে এই চুক্তিগুলো বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করা হবে।


সেমিনারের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিষয়ের প্রভাষক তোহফা মাহানূর ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ের প্রভাষক বেলাল হোসেন।

আরও খবর