শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর



শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে এবং শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষ করে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে “The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক সেমিনার।  এ অনুষ্ঠানে দেশের প্রথিতযশা পাঁচটি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আজ শনিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে এ সেমিনার ও সমঝোতা স্মারক সইয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন৷ 


সমঝোতা স্মারক সই করা পাঁচটি প্রতিষ্ঠান হলো বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals), রুপল ইন্টিগ্রেট (Integrated Aquaculture Farm),  ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (DMA) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এবং পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া৷  এই সমঝোতার ফলে জাবিপ্রবি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রমে নতুন সহযোগিতার পথ উন্মোচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷ 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান স্বাগত বক্তব্য দেন৷  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যাকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।” শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।


ড. আব্দুল মজিদ প্রামাণিক তাঁর বক্তব্যে বলেন, "গবেষণা ও উদ্ভাবনের ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ জরুরি। অন্যদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরির পাশাপাশি যৌথ গবেষণা ও প্রযুক্তি স্থানান্তর সহজ হবে।"


সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন,"বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জাবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও উদ্যোগ নেওয়া হবে।"


সেমিনারে মূল আলোচনার পাশাপাশি গবেষণার বাস্তব প্রয়োগ, প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্পভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির সম্ভাবনা নিয়ে বিশদ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা, যেখানে শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া নিয়ে তাঁদের নিজস্ব ভাবনা তুলে ধরেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


ইংরেজি বিষয়ের প্রভাষক তোহফা মাহানূর এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ের প্রভাষক বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়াম নিয়মিত আয়োজন করা হবে।


সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Tag
আরও খবর