চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোঃ মাসুদুর রহমান নির্বাচিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার আলী আশ্রাফ খানের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মোঃ মাসুদুর রহমানকে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আঃ মবিনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। নির্বাচনে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোঃ মাসুদুর রহমান ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মবিন পেয়েছেন ২ ভোট।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানাসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। 

ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুলকে নির্বাচিত করায় কমিটির সকল সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে ডাঃ মাসুদুর রহমান বাবুল সকলের নিকট দোয়া কামনা করছেন।

আরও খবর