মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নান্দাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নান্দাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল 


অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ময়মনসিংহের নান্দাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।


ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী  নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে মাওলানা ওয়ালী উল্লাহ ও মাওলানা আমরুল্লার যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ, মুফতি শরিফুর রহমান, মাওলানা নূরুল আলম, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি হারুন কাসেমী, মাওলানা মানাজীর আহসান খান তাবসীর, মুফতি আবুল হাসেম, মাওলানা কাজী আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আহাদ প্রমূখ।


বক্তারা সারাবিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানকে  ফিলিস্তিনের পক্ষে জুড়ালো সমর্থন দেওয়া এবং ইসরাইলি যাবতীয় পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্কিত ছিন্ন করার আহবান জানান।এসময় তারা ইহুদিদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বক্তারা বলেন,দ্বীন ও ঈমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।


সংহতি সমাবেশ শেষে হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Tag
আরও খবর