ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা উৎসব শুরু।

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-সমগ্র দেশের ন্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার  থেকে ষষ্ঠি পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূজা অর্চনা আরম্ভ হয়।

সরজমিনে গিয়ে দেখা যায় , ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূজা মন্ডপে ও মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের পূজা মন্ডপে সকল ধর্মীয় আচার আচরণ শেষ করে পূজা অর্চনা আরম্ভ করার জন্য ও উৎসব পালনের জন্য প্রস্তুত রয়েছে।  সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত  রাখা হয়েছে।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা উৎসব পালনের  জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। এছাড়াও সারক্ষণ তদারকির জন্য কন্টোলরুমের এর মাধ্যমে প্রতিমহূর্তে খোঁজ খবর নেয়া হচ্ছে এবং সারা উপজেলায় টহলের ব্যবস্থা করা হয়েছে।অর্থাৎ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানান। সকল পূজা মন্ডপে আশেপাশে এক উৎসব মুখর পরিবেশে  বিরাজ করতে দেখা গেছে ।ছেলে মেয়েদের খেলনার মাটির বিভিন্ন বাসন ,কোষন ,ঘোরা,হাতি, পাখি পসরা সাজিয়ে বসেছে।

এ ব্যাপারে খাগুরিয়া কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু কালাচান পাল, জানান, আমাদের ধর্মীয় উৎসব মুখর পরিবেশে জাকজমকপূর্ণ ভাবে  সকলের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন ।

 

আরও খবর