নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

শেখ হাসিনা সরকার বাংলাদেশের জন্য অপরিহার্য: পলক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বললেন, মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দেশকে নিরাপদ করেছেন।


শনিবার (২১ অক্টোবর) দুপুরে সিংড়া কোর্ট মাঠে মুক্তমঞ্চে বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার তাজপুর ইউনিয়নের ৪ হাজার ৩০৩ জন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


পলক বলেন, প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেছেন। তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।


পরে প্রতিমন্ত্রী সমজান শেরকোল ইউনিয়ন এবং লালোর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির পনের হাজার সুবিধাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা করেন।

Tag
আরও খবর