তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শার্শায় পূজা মন্ডল পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান

 


,


শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শার্শায় ৩২টি পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য  নাজমুল হাসান।

এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।


শনিবার বিকালে উপজেলার নিজামপুর, লক্ষনপুর, বাহাদুরপুর, বেনাপোল ও শার্শা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।


পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান।

পাশাপাশি উপজেলার ৩২টি পুজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগত অর্থ প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।


এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।

বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।


পূজা মন্ডপ পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর কবির বদু, আজিজুল ইসলাম, যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, আওয়ামীলীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, সাবেক সদস্য শার্শা উপজেলা ছাত্রলীগ ও যুগ্ন আহ্বায়ক বাগআঁচড়া  ইউনিয়ন ছাত্রলীগ আরিফুজ্জামান শিপলু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর