‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

ফেনীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম। 


শনিবার (২১ অক্টোবর) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। 


পরিদর্শনকালে মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন জেলা কমান্ড্যান্ট। মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার ও ভিডিপি সদস্য সদস্যরাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম। এছাড়াও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।   


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  পক্ষ থেকে জেলায় দুর্গা পূজামন্ডপে পর্যাপ্ত পরিমান আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন আছে। আশাকরছি পূজা সুশৃঙ্খল ভাবে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ফোকাল পারসন গঠন করা হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন প্রমুখ। 


উল্লেখ্য, ফেনীতে এবছর ১৪৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দূর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 


৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে। যা আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Tag
আরও খবর