দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা।

কক্সবাজারের মহেশখালীতে লবণ বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার কুতুবজোমের কালামিয়া বাজারের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহেল স্থানীয় রাজা মিয়ার পূত্র। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। আহতরা হলেন- মৃত ফোরকানের ছেলে মকসুদ মিয়া (৩৮), জালাল মিয়া (৩৫) ও ইমাম শরীফের ছেলে আলী মিয়া (৫০)।


সূত্রে জানা যায়, কুতুবজোমের ঘড়িভাঙ্গা এলাকায় একটি চিংড়ি ঘোনায় মজুদকৃত লবণ পরিমাফ করে বিক্রি করতে গেলে পিয়ারুর সাথে মকসুদ মিয়ার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজনদের মধ্যে হুমকি-ধমকি চলে আসছিল। এ ঘটনার জেরেই এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যার দিকে কালামিয়া বাজার এলাকার মৃত আনছারের পুত্র প্রকাশ পিয়ারু ও এরশাদ, কালাবাশি, ছিদ্দিক ও আনোয়ারসহ ১৫-১৭ জন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে যায়। তারপর তারা মুহাম্মদ সোহেল, মকছুদ, জালাল মিয়া ও ফোরকানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে এবং আহতদের উদ্ধার করতে বাধা দেয় তারা। পরে তারা চলে গেলে বাজারে থাকা লোকজন আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. সোহেলকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, কুতুবজোমে একটি হামলার ঘটনায় একজন মারা গেছে এবং আরও ৩ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag
আরও খবর