এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার

দুর্গাপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

প্রতীকী
    • নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূ সেলিনা খাতুনকে (৩৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের জেলে পাঠানোর আদেশ দেন দুর্গাপুর চৌকির সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া
    • এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলি এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিনা উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। তিনি দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামের শাহ আলম (২৮), একই গ্রামের আলিম উদ্দিন (২৮) ও কাপাসাটিয়া গ্রামের মাসুম ফকির (২৫)।
      জানা যায়, গত সোমবার বিকেলে বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর যাওয়ার কথা বলে বাসা বেরিয়ে নিখোঁজ হন সেলিনা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। পরদিন বিকেলে ঈদের পর বন্ধ থাকা বালু ব্যবসা চালু করতে গদিঘর পরিস্কারের কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।
      এ ঘটনায় নিহত সেলিনার মা খোদেজা বেগম গতকাল রাতে বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দুর্গাপুর থানা পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে শাহ আলম, আলিম উদ্দিন ও মাসুম মিয়াকে গ্রেপ্তার করে।দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
      নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও খবর