দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

ফিলিস্তিনিদের জন্য কক্সবাজার পৌরসভার বিশেষ দোয়া মাহফিল

গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে কক্সবাজার পৌরসভার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “একসময় রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে ইহুদীদের আশ্রয় দেওয়া হয়। কিন্তু আজ তাঁরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আশ্রয়দাতাদের উপর নির্মম নির্যাতন—নিপীড়ন করছে। নির্বিচারে হত্যা করছে নিষ্পাপ শিশুদের। যা দেখলে কান্না ধরে রাখা যায় না। ইসরায়েলকে ইহুদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি, দেবেও না। বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় নির্যাতিত মানুষের পক্ষে। তাই ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি তাহুজ্জদসহ ইবাদত—বন্দেগী করার মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।”




দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, বাহারছড়া জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম ও কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাসটার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন।


এসময় কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান সারওয়ার আলম, নির্বাহী প্যানেল মেয়র—৩ ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ অর্ধশত আলেম—ওলামা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর