বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজাবাড়িহাট থেকে বাসলি তলা মোড় পর্যন্ত মহাসড়ক যেন মৃত্যুপুরী

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর বাইপাস মোড় হতে পূর্বে রাজাবাড়ী হাট ও পশ্চিমে বাঁশলিতলা মোড়। এ ২ কিলোমিটার এলাকা দুর্ঘটনা প্রবন এলাকা হিসাবে পরিনত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট থেকে বিজয়নগর বাইপাস মোড় হয়ে বাসলি তলা মোড় পর্যন্ত ২ কিলোমিটার মহাসড়ক যেন মৃত্যু পুরিতে পরিনত হয়েছে। মহাসড়কের এই এলাকায় একের পর এক ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে অনেকে। এমন কি হাত পা হারিয়ে পুঙ্গত বরন করে বহু কষ্টে জীবন যাপন করছে অনেকে। গত দুই বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে অন্তত ১৫থেকে ২০টির ও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ কেউ সারা জীবনের মতো পুঙ্গ হয়ে গেছেন। চলতি বছরের ৮ আগষ্ট মাসে রাজাবাড়ীহাট জিল্লুর মোড় এলাকায় খাড়িজাগাতী মোল্লা পাড়া এলাকার মটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তি আহত হন । সে ২৫ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মৃত্যু বরণ করে। ১৩ই অক্টোবর রাজাবাড়ী হাটে ভ্যান গাড়ি মোটা চাকা ধাক্কায় গোদাগাড়ী উপজেলার খরচাকা গ্রামে তারাপদ (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে । ১৮ ই মার্চ বিজয়নগর বাইপাস মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২ জন। এরা হলো একই উপজেলার ছয়ঘাঁটি গ্রামের মোটরসাইকেল আরোহী তমাল ( ১৫) ও ফরাদপুর গ্রামের কাদের ( ৬০ )। ২০২১সালের ২রা ডিসেম্বর বাসলি তলা নামক স্থানে বিআরটিসি বাসের চাপায় নিহত হয়েছে ২ জন । এরা হলো আব্দুল্লাহ আল আলিফ ( ৭) ও তার পিতা সাজু মিয়া (৪০)। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। সাজু মিয়া বিজয়নগর বাইপাস মোড়ে অবস্থিত বেসরকারি সংস্থা দীপশিখা নামের একটি এনজিওতে চাকরি করতো। ১০ই ডিসেম্বর দিনগত রাত সাড়ে ৯ টায় বিজয়নগর বাইপাস মোড়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২জন। তারা হলো ইব্রাহিম (২৮) ও তার পিতা আব্দুস সালাম (৬০)।

অনুসন্ধানে আরো জানা যায়, ২০২১ ইং সালের ২রা ডিসেম্বর থেকে ২০২৩ ইং সালের ১৩ ই অক্টোবর পর্যš ২ বছরের ব্যাবধানে রাজা বাড়ি হাট থেকে বাসলিতলা মোড় পর্যন্ত মহাসড়কে ২ কিলোমিটার এলাকায় প্রায় ২০ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছে। পুঙ্গত বরণ করেছে অনেকে। এছাড়াও এই হিসাবের বাইরে অন্য সময় আরো সড়ক দুর্ঘটনা ঘটেছে এতেও প্রাণ হারানো পুঙ্গত বরণ করেছে অনেকে।

জানা যায়, এ ২ কিলোমিটার মহাসড়কের পাশে ১টি মাদ্রাসা, ১টি প্রাইমারি স্কুল , ১টি উচ্চ বিদ্যালয়, ১টি বালিকা বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন স্কুল, ২৫টির অধিক সরকারি বেসরকারি অফিসসহ অন্তত ২০০ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মহাসড়কের এসব দুর্ঘটনা নিয়ে কথা হয় বাসলিতলা এলাকার শিক্ষক সারোয়ার হোসেন বিদ্যুত এর সঙ্গে তিনি জানান, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

বিজয়নগর এলাকার এক মুদি দোকানদার জানান, বিজয়নগর মোড়টি চৌমুহনী মোড় হলেও চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। বিশেষ করে ড্রাম ট্রাকের ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এসব দুর্ঘটনা ঘটছে বেশি।

Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৫০ মিনিট আগে