দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মায়ানমারের নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আটককৃত মায়ানমার নাগরিক হলেন,মায়ানমারের মংডু জেলার গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রফিক (৩২)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শবিবার (২১ অক্টোবর) ভোররাতে টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপি ও নাজিরপাড়া বিওপি’র দুটি চোরাচালান বিরোধী আভিযানিকদল ধোপছড়া নামক স্থানে ধানক্ষেতের আইলের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ৪জন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পাওয়া মাত্রই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় বিজিবি টহলদল ধাওয়া করে মায়ানমারের এক নাগরিককে একটি পলিথিনের ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তিরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।




তিনি আরো জানান, আটককৃত মায়ানমার নাগরিককে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর