আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু

দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক  মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ কলেজছাত্র সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার ২২ অক্টোবর সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ রনি (১৯) এবং শফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১১টার দিকে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হলে বিকেল তিনটার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যান মোহাম্মদ রনি (১৯) নামে এক কলেজছাত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রনির চাচা মো. জিলানি। নিহত রনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরে শহিদুর নামের আরও একজন মারা যান। শফিকুলের বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলায়। শফিকুল ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় রাইচ মিলের একজন শ্রমিক ছিলেন। ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক সনাউল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র রনি এবং রাইচ মিলের শ্রমিক শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে তারা মারা যান।
আরও খবর