ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

"অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে পুরান ঢাকায়- পাবিপ্রবি উপাচার্য

বক্তব্য রাখছেন উপাচার্য


রাজধানীর পুরান ঢাকার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। কালের বিবর্তনে রাজনৈতিকসহ বিভিন্ন কারণে বিভিন্ন গোষ্ঠীর ভাষা হারিয়ে যাচ্ছে। পুরান ঢাকায় অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। অপরিকল্পিত উন্নয়নে দুর্ঘটনার উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। 


বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঐতিহ্য জাদুঘরের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, রোববার (২২ অক্টোবর)  এসব কথা বলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।


উক্ত অনুষ্ঠানে তিনি ‘পুরান ঢাকার সমাজ সংস্কৃতি ও ঐতিহ্য: বিবর্তনের আলেখ্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের সহলেখক ছিলেন গবেষক বিবি হাবিবা শম্পা।


প্রবন্ধে পাবিপ্রবি উপাচার্য উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম পদচারী–সেতু ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরান ঢাকার বাংলা বাজার মোড়ে। ফুল বিক্রিসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার প্রচলন হয় পুরান ঢাকায়। বিয়েতে কনের বাবাকে সাহায্য করতে স্বজনেরা মেয়ের ঘর সাজিয়ে দিতেন। হলুদের অনুষ্ঠানে নারীরা ঢোল বাজিয়ে গানবাজনা করতেন। মহিষের শিঙের তৈরি জিনিস ‘কাঙ্গী সাজ’ বিয়েতে উপহার দেওয়া হতো। ঈদ, পূজা উদ্যাপনের পাশাপাশি পুঁথি, কিচ্ছাপাঠ, বিয়ের গান, ছাদ পেটানোর গান, নৌকাবাইচ, শাকরাইন উৎসব, মেলা, যাত্রাপালা, চড়কপূজাসহ বিভিন্ন আয়োজন ছিল।


প্রবন্ধনে তিনি আরো উল্লেখ করেন, লালবাগের মোমিন মোটর কোম্পানি ঢাকায় প্রথম পাবলিক বাস সার্ভিস চালু করে। ক্রাউন থিয়েটারে ১৮৯৮ সালে প্রথম বায়োস্কোপ দেখানো হয়। খেলাধুলায় ফরাশগঞ্জ ও লালবাগ স্পোর্টিং ক্লাবগুলোর অবদান ছিল অনেক। বাকরখানিসহ বিভিন্ন খাবার পুরান ঢাকার নিজস্ব ঐতিহ্য।


অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। 


প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এশিয়াটিক সোসাইটি গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এই জাদুঘরে যাঁরা বিভিন্ন নিদর্শন দান করেছেন, তাঁরা পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এশিয়াটিক সোসাইটির জন্য সরকারের বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্যান্য অতিথি জাদুঘরটি ঘুরে দেখেন।

আরও খবর