দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

জনরোষে চিরিরবন্দর খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

 চিরিরবন্দর খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার মনোনীত ব্যক্তিকে সহকারী প্রধানশিক্ষক পদে নিয়োগের নীল নকশা ব্যহত করতে এলাকাবাসীর সোচ্চারে অবশেষের স্থগিত হলো সহকারি প্রধানশিক্ষক নিয়োগ পরীক্ষা।তবে কতদিন নাগাদ এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করে বলতে পারেনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিয়োগ বোর্ডের মন্ত্রনালয়ের  প্রতিনিধি মোঃফজলে এলাহী।
উল্লেখিত গত ৯জুলাই দৈনিক মানব জমিন পত্রিকায়  চিরিরবন্দর খেড়কাটি উচচবিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ।উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয়সহ মোট ১২জন আবেদনকারী  আবেদন করে।আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২অক্টোবর পরীক্ষার সময় নির্ধারণ করা হয় ।ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি মোঃ সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে গোপনে ১৩লক্ষ টাকার নিয়ে  তাকে সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেবার প্রক্রিয়া চালাচ্ছে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে গেলে এলাকাবাসী পরীক্ষার দিন গন সাক্ষর দিয়ে নিয়োগ বোডের সদস্য  ডিজির প্রতিনিধি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা হাসিনা বানুকে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দরখাস্ত করেন। এই নিয়োগকে কেন্দ্র  করে স্কুল কমিটির পক্ষে এবং এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করলে চিরিরবন্দর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং এই নিয়োগকে কেন্দ্র করে কোন ধরনের যেন সহিংসতার সৃষ্টি না হয়  সেজন্য নিয়োগ বোর্ডের প্রতিনিধিরা সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দেন। স্কুলের প্রধান শিক্ষক জানান এলাকার গুটি কয়েক লোক আমাদের বিরুদ্ধে টাকা নিয়ে নিয়োগ দেবার প্রপোগান্ডা ছড়াচ্ছে ।যেটা আদৌ সত্য নয়।ব্যক্তিগত ঈর্ষা থেকেই আজ পরীক্ষা স্থগিত করাল।তবে পরীক্ষা আজ হোক কাল হোক হবে এবং যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেয়া  হবে।


Tag
আরও খবর