আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বোলে বিদায়ের সুর

আজ মঙ্গলবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ সাংবাত্সরিক দুর্গাপূজার সমাপ্তি ঘটছে। হিন্দু বিশ্বাসমতে, আজ মর্ত ছাড়বেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। ফিরে যাবেন কৈলাসে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপন ঘটবে শারদীয় পূজার। হিন্দু শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে ‘ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন’। 

আজ শুভ বিজয়া। বিদায়ের ক্ষণে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন সনাতন ধর্মের ভক্ত নারীরা। সকালে দশমী পূজার মাধ্যমে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আচার। বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি দুর্গোৎসব। 

রাজশাহী নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দশমী পূজার অঞ্জলী দিচ্ছেন ভক্তরা। নারীরা দেবীকে মিষ্টি মুখ করাচ্ছেন। এরপর একে অন্যের কপালে ও পায়ে সিঁদুর দিয়ে ও মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে পালন করেন বিজয়া দশমী। সিঁদুর খেলা বাঙালি সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপনের একটি ঐতিহ্যবাহী উপাদান।

রাজশাহির সব মণ্ডপগুলোতে সকাল থেকে একই চিত্র দেখা যায়। দেবীকে বিদায় দেয়ার প্রাক্কালে চলছে সিঁদুর খেলা। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, সিঁদুর এর স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে রক্ষা করেন। সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসা বোঝায়। তাই এদিন মায়ের আশীর্বাদে চলে সিঁদুর খেলা।

দুপুর ১২টায় নগরীর কুমারপাড়া মুন্নুজান পদ্মাঘাটে মহানগরীর বদ্দা-কালিবাড়ি মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন কার্যক্রম।

এসময় রীতি অনুযায়ী প্রতিমাকে সাত পাক ঘুরিয়ে তোলা হয় নৌকায়। ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে,  মন্ত্রপাঠের মধ্য দিয়ে কিছুক্ষণ নৌভ্রমণ শেষে পদ্মার বুকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবি দুর্গাকে।

এসময় প্রতিমা বিসর্জনের দৃশ্য দেখতে পদ্মাপাড়ে ভীড় করেন অসংখ্য মানুষ।

দুপুরের পরপরই নগরীর পুজো মণ্ডপগুলো থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতীমা। পরে নৌকায় তুলে দুর্গামাকে ঘুরিয়ে করা হয় বিসর্জন।

এবার রাজশাহীতে ৪৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার ৯টি উপজেলায় ৩৮৯টি এবং মহানগরে ৭৯ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে।

এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা । এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নিবিঘ্নে অনুষ্ঠিত হয়েছে দুর্গা পূজা।

Tag
আরও খবর