দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও থেকে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার পলাতক আসামিরা !

ঠাকুরগাঁও থেকে অপহৃত স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার ---পলাতক আসামিরা ! 


মোহাম্মদ মিলন আকতার 



 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 





ঠাকুরগাঁও সদর উপজেলার

গড়েয়া গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ৪ অক্টোবর মঙ্গলবার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। ৪ অক্টোবর মঙ্গলবার গাজীপুর থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয়।  

মামলার বিবরণে জানা যায়, মামলার প্রধান আসামী মো: কামরুজ্জামান বিবাহিত এবং তার শ্বশুড় বাড়ি ঐ ছাত্রীর বাড়ির পাশ্ববর্তী স্থানে। শ্বশুড়বাড়িতে যাতায়াতের সুবাধে ঐ ছাত্রীর সাথে কামরুজ্জামানের পরিচয় ও মোবাইল ফোন নাম্বার লেনদেন হয়। পরবর্তিতে মোবাইলে ঐ ছাত্রীকে কামরুজ্জামান বিভিন্ন কু-প্রস্তাব ও বিবাহের জন্য প্রস্তাব দেয়। এরই ধারাবহিকতায় গত ১৯ সেপ্টেম্বর ঐ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের সামনে গেলে মামলার আসামী মো: কামরুজ্জামান (২৮) ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। সন্ধা অবধি ঐ ছাত্রী বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন তাকে খোজাখুজি শুরু করে। পরে বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে কয়েকদিন খোজাখোজির পর না পেয়ে ২৭ সেপ্টেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরী জমা করেন। পরবর্তিতে ঐ ছাত্রীর পিতা জানতে পারেন তার মেয়েকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: কামরুজ্জামান (২৮) কয়েকজন সহযোগী সহ অপহরণ করে নিয়ে গাজীপুরে তার বড় ভাইয়ের বাড়িতে আটক রেখেছেন। ঐ ছাত্রীর পিতা ও তার ভাই গাজীপুরের গাছা থানার কুনিয়া বড়বাড়ী গ্রামের জনৈক শফিকুল ইসলামের বাড়ি (কামরুজ্জামানের ভাইয়ের ভাড়া নেওয়া বাড়ি) থেকে স্থানীয়দের সহযোগিতায় ঐ ছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেলায় নিয়ে আসেন। এ মামলায় কামরুজ্জামান সহ অন্যান্য আসামীরা হলেন, তার পিতা মো: আব্দুর রহিম (৬০), মা বাছিরন (৫৫), বোন সেলিনা আক্তার (২২), বড় ভাই মামুন শেষ (৩৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Tag
আরও খবর