ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আওয়ামী লীগের মনোনয়ন দাবিতে আনিছুর রহমান এলিনের মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ।

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে  নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছেন।

শোভাযাত্রা ও সমাবেশে দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার প্রত্যয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী)- এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিনের পক্ষে আওয়ামী পরিবারের উদ্যোগে এ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন। আনিছুর রহমান এলিন বাংলাদেশ আওয়ামী সরিষাবাড়ী  উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশনের বিপুল ভোটে নির্বাচিত ডাইরেক্টর। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও মানবিক গুণাবলীর দানবীর ব্যক্তি।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা বারোটায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকা থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন কে পিংনা ইউনিয়নবাসীর পক্ষ থেকে পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা সাইদুল হাসানের নেতৃত্বে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করেন।

পরে সেখান থেকে  তিন সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে স্লোগান ধরেন,উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার , শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন, এ স্লোগানে মুখরিত করে তোলে সড়ক পথ। ফলে সড়কের আশপাশে শোভযাত্রা দেখতে দাঁড়িয়ে থাকে শতশত নর-নারী ও পথচারীরা। 

শোভাযাত্রা শেষে সরিষাবাড়ী পৌরসভার আলতা সিনেমা হল চত্বরে এলিন ট্রেড সেন্টারে এসে সমাবেশে মিলিত হন। ‌ সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনিছুর রহমান এলিন। 

আরও খবর