রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মাধ্যমে নীলফামারীর ডোমারে ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-১৪৩০ শেষ হচ্ছে আজ।

মঙ্গলবার (২৪শে অক্টোবর) বিকাল থেকে উপজেলার বিভিন্ন নদীর তীরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে শুরু করেছে সনাতনীরা। এসময় আবেগাপ্লুত হয়ে পড়ছেন তারা। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাকে বিসর্জনের পর্বে প্রায় সনাতন ধর্মাবলম্বীদের বেদনাদায়ক দৃশ্য দেখা গিয়েছে।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত শুক্রবার শুরু হয়েছিল এবারের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমী ও সিঁদুর খেলা। এদিনই হয় বিসর্জন পর্ব।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে এবং কৈলাসেও ঘোড়ায় চড়ে। শাস্ত্রমতে এর ফলাফল ‘ছত্রভঙ্গ স্তরঙ্গমে’। এর অর্থ হলো, সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে ঘটবে অস্থিরতা। রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা ও অপমৃত্যু বাড়বে।

দেবী দুর্গার কাছে জগতের কল্যাণ কামনা করেন ভক্তরা। এছাড়া নিজ ও পরিবারের সদস্যরা ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Tag
আরও খবর