অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

দাগনভূঞায় কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ


৬১ লাখ ৯২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ 


দাগনভূঞায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় দাগনভূঞা উপজেলা কৃষি ঋণ কমিটির উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি নিবেদিত চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক ও উপজেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব এ.কে.এম ছদর উদ্দিন। 


বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। 


সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে ও প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে সরকার কাজ করে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি প্রকৃত কৃষকদের মাঝে এধরণের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষি ঋণ জন্য কোনো কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন। 


অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোনালী ব্যাংক দাগনভূঞা শাখার অফিসার সোহেল রহমান। 


শেষে উপজেলার ৫৮ জন কৃষকের মাঝে ৬১ লাখ ৯২ হাজার প্রকাশ্যে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

Tag
আরও খবর