ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

সৌদি আরবে মৃত্যুর ১৩ দিন পর লাশ এলো

সৌদি আরবে মৃত্যুর ১৩ দিন পর লাশ এলো


বাবা-মায়ের আর্তচিৎকার, স্ত্রী, সন্তান-স্বজনদের আহাজারি। কখন আসবে মোস্তফা কামালের (৩২) মরদেহ। এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। অবশেষে সৌদি আরব প্রবাসী মোস্তফার মরদেহ দেশে এলো ১৩ দিন পর।

আইনি প্রক্রিয়া শেষ করার পর আজ মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোস্তাফার মরদেহ। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে দুপুরে গ্রামের বাড়ির ফিরেন।

মোস্তফা কামালের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন। মোস্তফার স্ত্রী ও দুই পুত্রসন্তান রয়েছে।

পরিবার সূত্র জানায়,জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দিয়েছিল মোস্তফা। এরই মধ্যে গত (১০ অক্টোবর) মঙ্গলবার সেখানে স্ট্রোকে মৃত্যু হয় । কিন্তু বাড়িতে খবর এসে মৃত্যুর তিনদিন পর (১৩ অক্টোবর) শুক্রবার। পরে সেখানকার আইনি প্রক্রিয়া শেষে (২৪ অক্টোবর) মঙ্গলবার মোস্তফার মরদেহ দেশের মাটিতে পৌঁছায়। এরপর বিকেলে নিজ গ্রামের বাড়ি এলাকার ফুলপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মৃত্যুর ১৩ দিন পর মোস্তাফার মরদেহ নিজ গ্রামে বাড়িতে পৌঁছলে পুরো গ্রাম জুড়ে মাতম শুরু হয়। একনজর দেখার জন্য অনেক লোকজন ছুটে আসেন তার বাড়িতে। বাবা-মা,স্ত্রী,সন্তান ও স্বজনদের বুকফাটা চিৎকারে বাতাস যেন ভারী হয়ে ওঠে।

প্রবাসী মোস্তফার চাচা মমিন মিয়া বলেন,হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় মোস্তফার। পরে সৌদি আরবের আরেক প্রবাসী আত্মীয়র মাধ্যমে খোঁজ নিলে খবর মিলে ভাতিজা মোস্তফা স্ট্রোক করে মারা গেছে হাসপাতালে। তাও তিন দিন আগে। পরে নানান জটিলতা পেরিয়ে সেখান থেকে আজ তার মরদেহ বাড়ি আনা হয়। পরে বিকেলে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. খোকন মিয়া বলেন,এক বছর আগেও এক ছেলে মারা গেছে। এখন আরেক ছেলেও মারা গেল। বাবা-মায়ের জন্য এই শোক সইতে পারা অনেক কষ্টের। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর