প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি

বুয়েটসহ ১৯ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Nabid Islam ( Contributor )

প্রকাশের সময়: 05-10-2022 12:27:55 pm



বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা পঁচিশে জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুবির অবস্থান ২৩তম।এ তালিকায় গত বছরের চেয়ে ১৯ধাপ এগিয়ে ২৩তম স্থানে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।


বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে প্রথম স্থানে রয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 


তালিকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর অবস্থান রয়েছে পঁচিশ-এ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে সেরা পঁচিশে জায়গা করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 


মোট ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-গভর্ন্যান্স বা উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় তিন এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় তিন নম্বর ধরা হয়েছে।


ফলাফলের তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৬৯.৯৪ পেয়ে ২৩তম স্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। ৯৯ দশমিক ৪৭ পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কুবির প্রাপ্ত নম্বর ৬৯ দশমিক ৯৪।


উল্লেখ্য যে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সকল স্তরের কর্মকান্ডে স্বচ্ছতা নির্ধারণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে এবং সে মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১১ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৮ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে