রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৭ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৮ জন।


মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী এলাকার মো. সেলিমের স্ত্রী জেসমিন বেগম (৩২), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার সোনাপুর এলাকার জব্বার মোল্যার ছেলে আশরাফ মোল্যা (১১) ও মাগুরা সদরের আবালপুর এলাকার মো. শহিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪২)।


মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।


ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।


সিভিল সার্জন জানান, মারা যাওয়া ব্যক্তিরা ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ১২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


সিভিল সার্জন আরও বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, দ্রুতই মৃত্যুর সংখ্যা কমে আসবে।

Tag
আরও খবর