সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইল-২ আসনে উৎসবের আমেজ: মধুমতি সেতুতে অভ্যর্থনা শেষে লোহাগড়ায় স্বপদে ফেরা চার বিএনপি নেতাকে সংবর্ধনা পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্গাপুরে বিনামুল্যে বই বিতরণ

ফাইল

দুর্গাপুরে বিনামুল্যে বই বিতরণ


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী নেত্রকোণা চ্যাপ্টার ও জলসিঁড়ি পাঠকেন্দ্রের সহায়তায় সাহিত্যপাঠে শিশুদের মনোনিবেশ ও আত্মজাগরণে দুই দিনব্যাপি বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। 

এ সময় বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভি মান্দা, সহকারি শিক্ষিকা জুই মানকিন, জলসিঁড়ি পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহা, একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারি, শিক্ষক সংগঠক মো. সেলিম, বিদ্যুৎ পন্ডিত, সংবাদকর্মী নুর আলম উপস্থিত ছিলেন।

নেত্রকোনা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক পাঁচশত বই বিতরণ করা হয়। পরবর্তিতে পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন কওে সেরা ২০ জন পাঠককে পুরস্কৃত করা হবে। 

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে ২০১২ সালে স্থাপিত হয় অলাভজনক ও স্বেচ্ছাব্রতী প্রতিষ্ঠান জলসিঁড়ি পাঠকেন্দ্রটি নেত্রকোনা সদর, দুর্গাপুর, পুর্বধলা, বারহাট্টা, মোহনগঞ্জ, কেন্দুয়া ও ময়মনসিংহ সদরে শিশুবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, শিশুদের আত্মজাগরণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নিরলস কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে এর পরিধি বিস্তারে সকল সাহিত্য প্রেমিদের সহায়তা চেয়েছেন তিনি।

আরও খবর