রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-10-2023 01:49:46 am

© সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য মেইনের লিউইস্টন শহরের একাধিক স্থানে বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) রাতে এ হতাহতের ঘটনা ঘটে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও ঠিক কতজন হতাহত হয়েছে, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।


এ ঘটনায় অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছেন। হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।


লিউইস্টন পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে তারা চিহ্নিত করেছে। তিনি বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুটি বন্দুক হামলার সাথে জড়িত রয়েছেন। হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।


এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের শহরেও সতর্কতা জারি করা এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

আরও খবর