বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের উদ্ভোধন।

আজ ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪টি বছর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ একটি আনন্দঘন মুহূর্ত। এই আনন্দ ও উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আজীবন ধরে রাখতে হবে। নিজেদের মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাসমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে। একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। উপ-উপাচার্য তিনি ১৯ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেমন্তের মিষ্টি রোদে শিক্ষার্থীরা মেতে ওঠে রঙ উৎসবে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর