দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

মাথা গোঁজার শেষ সম্বল টুকুও কেড়ে নিল হামুনঃ গোয়াল ঘরেই মানবেতর জীবনযাপন

জাহাঙ্গীর আলম (৪৫) পেশায় একজন দিনমজুর, নুন আনতে পান্তা ফুরানোর সংসারে এক স্ত্রী, ২ কন্যা, এক ছেলে নিয়ে কোনোরকম সংসার চালিয়ে আসছিল। ঋণগ্রস্ত জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের লবণ মিল কারখানায় দিনমজুরি কাজ করে সংসারের হাল ধরে রেখেছে। আয় ইনকামের কোনো উপায় না থাকলেও জরাজীর্ণ একটি টিন সেটের দুইরুম ও একটি রান্না ঘরেই তাদের সংসার চলতো।কে জানতো হঠাৎ ঘূর্ণিঝড় হামুন তার বসতবাড়িটি লন্ডভন্ড করে দিবে! বিনা মেঘে বজ্রপাতের মতো ভয়াবহ হামুন আঘাত আনলো চারদিকে। তীব্র গতিতে ধেয়ে আসা হামুনের আঘাতে বিশালকার একটি গাছ উপড়ে পড়ে দিনমজুর জাহাঙ্গীরের বসতবাড়িতে।ক্ষতিগ্রস্ত দিনমজুর জাহাঙ্গীর আলম পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ইছাখালী গ্রামের নুরুল ইসলাম প্রকাশ দুদু মিয়ার ছেলে।বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ২৪ অক্টোবর রাতে হামুনের আঘাতে বিশালকার একটি গাছ উপড়ে তার বসতবাড়িতে পড়েছে। সীমানা প্রাচীর ভেঙে গিয়ে সরাসরি গাছটি বসতঘরে পড়ায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় বাড়িটি। কথা হয় জাহাঙ্গীরের ছোট ভাই হাফেজ মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে, তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে তার বড় ভাইয়ের বসতবাড়িটি ভেঙে যায়। ঐ সময় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও মাথা গোঁজার শেষ সম্বল টুকুও বিধ্বস্ত হয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।জাহাঙ্গীর আলমের স্ত্রী জানান,তাদের শেষ সম্বল বলতে বসতবাড়িটি ছিল,সেটিও কেড়ে নিয়েছে প্রাকৃতিক দূর্যোগ।এখন ঠাঁই নিয়েছে গোয়াল ঘরে। পরিবারের সদস্য বেশি হওয়ায় অপরাপর স্বজনদের বাসা বাড়িতেও আশ্রয় নিতে হয়েছে। ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার পরও স্বামী জাহাঙ্গীর আলম দিনমজুরি কাজ করতে লবণ মিলে চলে গেছে। একদিন বসে থাকলে আহার যোগাড় করতে সীমাহীন দূর্ভোগে পড়তে হবে তাদের। তাই তিনি প্রতিদিনের মতো কাজে ছুটে গেছে।স্ত্রী আরো বলেন , দুই দিন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, বিত্তবান ও প্রশাসনিক সহযোগিতা পাননি। দিনমজুর জাহাঙ্গীর আলমের বিয়ে উপযুক্ত এক মেয়েসহ স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী নিয়ে চরম বেকায়দায় আছেন বলে জানান স্থানীয়রা। অনুরূপ ভাবে জাহাঙ্গীর আলমের আরো এক ভাইয়ের বসতবাড়িও ভেঙে গেছে। 

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকারিয়া জানান, হামুনের আঘাতে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে, চলমান তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর নাম ঠিকানা জমা দিতে বলেন। ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন, নাম ঠিকানা পেলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করে জাহাঙ্গীর আলমের বসতবাড়ির জন্য বরাদ্দ দেওয়া হবে।

Tag
আরও খবর