এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

পানের বরজ লন্ডভন্ড: দিশেহারা মহেশখালীর পান চাষীরা

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড মহেশখালী উপকূলের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাহাড়ি দ্বীপের পান চাষীরা। গেলো মৌসুমে পানের বাজার মূল্য থাকায় এইবছর দ্বিগুণ পান চাষ হয়েছে মহেশখালীতে। অনেকে নিজের সর্বশেষ পূঁজি, স্ত্রীর গয়না বিক্রি, অনেকে আবার ধারদেনা কিংবা ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে পানের বরজ লাগিয়েছেন। মহেশখালীর মানুষে প্রায় ৫৬% কৃষকের আয়ের প্রধানতম উৎস এই পানের বরজ। গেলো সপ্তাহ দুয়েক আগে পানের বরজ লাগানো সম্পন্ন করেছিলো চাষিরা। এরই মধ্যে হানা দেয় হামুনের তাণ্ডব। যা দুমড়েমুচড়ে দেয় উপকূলের সব পানের বরজ, ঘরবাড়ি, কৃষি জমি।



এখন সর্বশান্ত হয়ে দিশেহারা পানচাষিরা।


ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে মহেশখালীতে অসংখ্য পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।


মহেশখালী কৃষি অফিস জানায় মহেশখালীর প্রায় পানের বরজ ও চাষীরা ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে এখনো কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Tag
আরও খবর