প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত আরসা কমান্ডার গ্রেপ্তার

মিয়ানমারের রাখাইনকেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই কমান্ডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


এদিন রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে র‍্যাব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।


অভিযানে আরসার দুই শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিযানে আরসার একটি টর্চার সেলের সন্ধান মিলেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন আরসার অন্যতম শীর্ষ কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান ওসমান প্রকাশ সালমান।


গ্রেপ্তার হওয়া অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র‍্যাব।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ওসমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তার হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।


এদিন রাতেও র‍্যাবের অভিযান চলছে এবং শুক্রবার দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

Tag
আরও খবর