চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 27-10-2023 05:38:30 am

কলমাকান্দায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে  ফিলিস্তিনে ইসরায়েলী বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মারকাজ মসজিদ ময়দান হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো মোড়ে এসে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশেষ মোনাজাত করা হয়। 


বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার হাজার হাজার তৌহিদী জনতা অংশ গ্রগণ করেন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মাওলানা ওসমান গনি, মাওলানা লুৎফুর রহমান, মুফতি মাসউদুর রহমান আল হাবীবি, মাওলানা তরিকুল ইসলাম, হাজী মাওলানা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন ও প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।

Tag
আরও খবর