প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার, টেকনাফ, শিরোনাম টেকনাফে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকায় সুপারী গাছে বিদ্যুৎস্পৃষ্টে একজন এবং অপরজন হ্নীলা এলাকার একটি চিংড়ি ঘেরের পানি ডুবে নিহত হন।


নিহতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মো.এনায়েত করিম (২০) ও হ্নীলা ১নং ওয়ার্ড দক্ষিণ রোজারঘোনার বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৩)।


স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন মৌলভী বাজার এলাকায় অবস্থিত চিংড়িঘেরে বক ধরার সময় রিয়াজ উদ্দিন (২৩) পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর চিংড়ি ঘেরে থাকা অন্যান্য লোকজন আধা ঘণ্টার মধ্যে ঝাঁকি জালের সহায়তায় খোঁজে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপরদিকে সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল জব্বার নামক ব্যক্তির সুপারি বাগানে মো. এনায়েত করিম (২০) সুপারি পাড়তে গেলে সেখানে থাকা বিদ্যুৎ সংযোগের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে জানা গেছে।



টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকায় পৃথক দু’টি ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট তাদের হস্তান্তর করা হবে বল জানান তিনি।

Tag
আরও খবর