কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিভিন্ন গণমাধ্যমে মুক্তির মর্মস্পর্শী অসুস্থতা ও দৈন্যদশার সংবাদ প্রকাশিত হবার পর সরাসরি মুক্তির মানবিক আবেদন।

মোঃ শোয়েব হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-10-2023 11:47:13 am

দৃষ্টি আকর্ষণ : -------


 


বরাবর,

সমাজের সকল পর্যায়ের সম্মানিত হৃদয়বান, বিত্তবান, বিবেকবান, দানশীল ব্যক্তিত্ব এবং দাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রশাসন।




বিষয় :  জরুরি মানবিক সহায়তার জন্য আবেদন। 


জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন যে,আমি মুন্নি আক্তার মুক্তি, পিতা- তাসেম আলী,মাতা- মেরিনা আক্তার । আমি জন্মগত ভাবেই ঠান্ডা জনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পারিবারিক চরম আর্থিক সংকটের কারণে ছোট থেকেই সুচিকিৎসার অভাবে দেহে বহুবিধ অজানা রোগ বাসা বেঁধে দিনে দিনে বিরাট জটিলতা ও নিরব মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান টেষ্ট রিপোর্ট অনুযায়ী রোগ নির্ণয়ে বিবিধ জটিলতা সহ ইউরিন ইনফেকশন ও পিত্তথলীতে পাথর সনাক্ত করা হয়েছে। আরেক দিকে বহুদিন যাবত স্কুল-কোচিং এর বিভিন্ন বেতন ও বাড়ি ভাড়া বাকি। এমনকি পারিবারিক ভাবেও আমরা বিভিন্ন ধার-দেনায় জর্জরিত ও মর্মান্তিক বিপদাপন্ন জীবন যাপন করছি। আমরা ভুমিহীন এবং গৃহহীনও বটে। বেশ কিছু গণমাধ্যমে আমাদের বিষয়টি বিস্তারিত আকারে প্রকাশ পেয়েছে।  আসলে আমার বা আমাদের চতুর্বিধ দুরাবস্থার বাস্তবতা এবং এই আবেদনের গুরুত্ব বলে শেষ করার মতো নয়। 


অতএব জনাবের নিকট আকুল প্রার্থনা যে, আমার রোগব্যাধি মুক্ত সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং পারিবারিক অসহনীয় ভয়াবহ দৈন্যদশা থেকে পরিত্রাণের লক্ষ্যে (সরাসরি কিংবা প্রদত্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে) জরুরি সহায়তা কামনা করছি।


(সঞ্চয়ী হিসাব নং- ১৫৪২৮,শোয়েব হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, রাজলক্ষ্মী শাখা, উত্তরা, ঢাকা)।


বিনীত--------


মুন্নি আক্তার মুক্তি,

সরাসরি, মাতা - মেরিনা আক্তার 

( ০১৯৪৯৭১৭৩০৬)

জরুরি ক্ষেত্রে, শোয়েব - ০১৭৩০৮৯০০১৯,

বাসা- তেঁতুলতলা বেকারী সংলগ্ন,

দক্ষিণখান, ঢাকা-১২৩০। 


সংযুক্তি --(প্রয়োজনীয় ক্ষেত্রে) 

১) প্রকাশিত সংবাদের কপি। 

২) প্রেসক্রিপশন, চেক-আপ ও আনুষাঙ্গিক পত্রাদি।

Tag
আরও খবর