ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ভোলায় বসতঘড়ে আগুনে পুড়ে ছাই শিশু।

ভোলা সদর উপজেলায় আগুনে পুড়ল বসতঘর। সেই সঙ্গে পুড়ে ছাই হলো প্রতিবন্ধী শিশু সুমাইয়া (১২)। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ জমির বিরোধে প্রতিবেশীরা আগুন দিতে পারে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার প্রবাসী আকমানের মেয়ে। সে মানসিক প্রতিবন্ধী ছিল। ঘরের মালিক মো. নুরুল ইসলাম পণ্ডিত জানান, তিনি বাড়ির পাশে একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ছেলেরা কর্মস্থলে থাকার কারণে স্ত্রী, মেয়ে ও নাতি-নাতনিসহ নিয়ে তিনি গ্রামে বসবাস করেন। দ্বিতীয় ছেলে আকমানের মেয়ে সুমাইয়া তাদের সঙ্গে বাড়িতে থাকে। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বাড়ির ছয়টি রুমের মধ্যে একটিতে প্রতিবন্ধী নাতনি সুমাইয়া ঘুমিয়ে যায়। রাত আনুমানিক ১টার দিকে দুই নাতির চিৎকারে ঘুম ভাঙে। পরে দেখতে পান ঘরে আগুন লেগেছে। তারাতারি সবাই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রতিবন্ধী সুমাইয়া বের হতে পারেনি। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। স্থানীয়দের চেষ্টায় দেড় দুই ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘর থাকা জিনিসপত্রের সঙ্গে সুমাইয়াও পুড়ে অঙ্গার হয়ে যায়। নুরুল ইসলাম অভিযোগ করেন, দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। বাড়িতে আগুন লাগার কোনা কারণ তিনি খুঁজে পাননি। তবে তিনি ধারণা করছেন প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তারা এ কাজ করতে পারেন।

ভোলা ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সুমন জানান, আগুন লাগার খবর পেয়ে বাড়ির কাছাকাছি এসে সরু রাস্তায় আটকে যায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুনে প্রতিবন্ধী এক শিশু পুড়ে মারা গেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, আগুনে পুড়ে মারা যাওয়া  শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর