জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

টেলিফোনে বিবাহ

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 29-10-2023 02:27:15 pm

টেলিফোনে বিবাহ ( Marriage over telephone)

আধুনিক যুগে অনেকে বিবাহ টেলিফোনে সম্পন্ন করে থাকেন। অনেক সময় দেখা যায় চাকুরী বা ব্যবসায়ের কারণে বর বিদেশে অবস্থান করছেন এবং কনে দেশে বসবাস করছেন। বর ও কনের অভিভাবকরা সাধারণত এই ধরনের বিবাহের আয়োজন করে থাকেন। বিবাহের আগে বর বা কনের একে অপরের সাথে দেখা-সাক্ষাতও হয়... না। হয়ত টেলিফোনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে থাকেন। মুসলিম আইনে এই বিবাহ সঠিক কিনা এ নিয়ে অনেকে বিভিন্ন রকম কথা বলে থাকেন। এই ধরনের বিবাহের আইনগত বৈধতা নিয়েও অনেকে প্রশ্ন করেন ।


সাধারণ কথায় মুসলিম আইনে বিবাহ হচ্ছে একটি দেওয়ানী চুক্তি। কোনরূপ অনুষ্ঠান পালন ছাড়াই একটি বিবাহ অনুষ্ঠিত হতে পারে। বিবাহ করতে বিশেষ কোন আচার অনুষ্ঠান পালন বাধ্যতামূলক নয়। তবে একটি মুসলিম বিবাহে কিছু শর্ত পালন করতে হয়। এগুলো হচ্ছে-


ক) বিবাহের এক পক্ষ কর্তৃক বিবাহের ইজাব বা প্রস্তাব করতে হবে এবং অপর পক্ষ কর্তৃক তা কবুল বা গ্রহণ করতে হবে।


খ) হানাফী মাযহাব অনুসারে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিস্কসম্পন্ন কমপক্ষে দু'জন সাক্ষী থাকতে হবে। সাক্ষীদ্বয়ের দু'জনই পুরুষ অথবা একজন পুরুষ ও দু'জন মহিলা হতে হবে । তবে শিয়া মাযহাব অনুসারে সাক্ষীর প্রয়োজন নেই।


গ) বিবাহের সময় উচ্চারিত শব্দাবলী অবশ্যই স্পষ্ট এবং দ্বর্থহীন হতে হবে।


ঘ) বিবাহের পক্ষদ্বয়কে অবশ্যই সুস্থ মস্তিস্কসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হতে হবে। কনের বয়স কমপক্ষে ১৮ বছর এবং বরের বয়স ২১ বছর হতে হবে।


ঙ) প্রস্তাব এবং উহার গ্রহণ একই বৈঠকে উচ্চারিত হতে হবে।


টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত বিবাহে যদি উপরোক্ত শর্তসমূহ পালন করা হয় তবে উক্ত বিবাহ বৈধ বলে বিবেচিত হবে। অর্থাৎ টেলিফোন বিবাহে বর অথবা কনে একপক্ষ বিবাহের প্রস্তাব বা ইজাব করবে এবং অপর পক্ষ তা গ্রহণ বা কবুল বলবে, পক্ষদ্বয় হানাফী মাযহাবের হলে বিবাহে সাক্ষী উপস্থিত থাকবে, শিয়া মাযহাবের হলে সাক্ষীর প্রয়োজন নেই, বিবাহের সময় উচ্চারিত শব্দাবলী অবশ্যই স্পষ্ট এবং দ্বর্থহীন হবে, পক্ষদ্বয় প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিস্কসম্পন্ন হবে এবং প্রস্তাব ও গ্রহণ একই বৈঠকে (টেলিফোনের এক প্রান্ত থেকে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে প্রাপ্তবয়স্ক বর বা কনে একজন বিয়ের প্রস্তাব করবে এবং অপরজন তা কবুল বলবে) উচ্চারিত হবে।


তবে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত বিবাহে যদি রেজিষ্ট্রেশন করা না হয় তাহলে স্ত্রী বেশ কিছু সুবিধা লাভ থেকে বঞ্চিত হয়। ধরা যাক, টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত একটি বিবাহ রেজিষ্ট্রি করা হয়নি। বিবাহের পরবর্তী স্বামীর সাথে স্ত্রীর দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় স্ত্রী তার অধিকার আদায়ে আদালতে গেলে তেমন কোন সুবিধা পাবেন না। কারণ বিবাহ রেজিষ্ট্রি না করায় স্ত্রীর কাছে বিবাহের কোন কাবিননামা বা ডকুমেন্ট থাকে না। কাবিননামা না থাকায় স্বামী বিবাহটি অস্বীকার করতে পারে। ফলে স্ত্রী তার আইনগত অধিকার লাভ থেকে বঞ্চিত হবেন। তাই টেলিফোনে অনুষ্ঠিত প্রতিটি বিবাহ রেজিষ্ট্রি হওয়া জরুরী। অন্যথায় আদালতে এই ধরনের বিবাহ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। ফলে এ ধরনের বিবাহের আইনগত কোন বৈধতা থাকে না।

আরও খবর