ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঘাটাইলে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছেন প্রধান বক্তা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর(আমতল) শামসুল আলম দাখিল মাদ্রাসা মাঠে ৩০ অক্টোবর সোমবার এক তাফসিরুল কোরআন মাহফিলের  আয়োজন করা হয়। 

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলটি রসুলপুর (আমতলা) হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে সংগ্রামপুর এস এন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো: ইব্রাহীম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দ্বীনি দাওয়াতের উপর দীর্ঘ সময় ওয়াজ নসিহত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা মুফতী বজলুর রশিদ মিঞা। 

এ সময় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোক হেলথ্ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: লোকমান হোসেন। আরো উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ, ইউপি সদস্য আব্দুল মালেক, শামসুল আলম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল আলম, সচিবালয়ের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীন,শামসুল আলম দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন লেবু প্রমুখ। 

মাহফিলটি সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। মাহফিলে কয়েক হাজার লোকের উপস্থিতি ছিল চোখে পরার মত।


আরও খবর