এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

পদত্যাগ করছেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল!

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন কক্সবাজারের রামুর উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে তিনি সার্বিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে। তিনি রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে টিটিএনকে সোহেল সরওয়ার কাজল জানান, জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চাওয়ার লক্ষ্যেই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলো সেই রামুর সর্বস্তরের মানুষের সাথে গেলো ১০ সেপ্টেম্বর সভা করেছিলাম, সেই সভায় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার জন্যে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করব কি না এমন মতামত চেয়েছিলাম যাতে রামুর মানুষ আমাকে সম্মতি দেয়। তাই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

তিনি বলেন, সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে পদত্যাগ পত্র গৃহীত হবে আর মনোনয়ন না পেলে স্বপদে বহাল থাকবো এমন ভাবেই পদত্যাগ পত্র জমা দিতে চাই।

তাকে মনোনয়ন না দিলে তার অবস্থান কি থাকবে এমন প্রশ্নের জবাবে সোহেল সরওয়ার কাজল বলেন,দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন, এতে কেনো সন্দেহ নেই।

২০১৯ সালের ২৪ মার্চ বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের এই সভাপতি। ২০২৪ সালে ২৪ মার্চ উপজেলা চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হবে।

Tag
আরও খবর