ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

চট্টগ্রাম ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা





চট্টগ্রামে  ইপিজেড থানার সিমেন্স হোস্টেল এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে বিজেএমইএ হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন।

তিনি  বলেন, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। এ সময়  দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে, গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরও খবর