অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

বাংলাদেশের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী হিসেবে সর্বপ্রথম(ISO) সনদ পেলো যবিপ্রবির' NAME Lab'


যবিপ্রবি প্রতিনিধিঃ

পরীক্ষা, পরামর্শ এবং রাসায়নিক ফর্মুলেশন পরিষেবার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল অর্জানাইজেশন ফর স্ট্যান্ডাইজেশন ইউকে (ISO) এর সনদ পেলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ন্যানো বায়ো এন্ড এডভান্সড ম্যাটেরিয়ালস ইন্জিনিয়ারিং ল্যাব ( NAME-Lab)।  বাংলাদেশের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী হিসেবে সর্বপ্রথম এ সনদ পেলো 'NAME Lab'

ISO এর সার্টিফিকেট পাওয়ার বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির এনএএমই ল্যাবের পরিচালক ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.জাভেদ হোসেন খান বলেন, বাংলাদেশের মধ্যে ল্যাবরেটরী হিসেবে সর্বপ্রথম 'এনএএমই' ল্যাব এ ধরনের সনদ পেয়েছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। 'এনএএমই' ল্যাব সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে এগিয়ে যাচ্ছে এবং আরো ভালো কিছু করবে বলে আমি আশা করি।

উল্লেখ্য,  ড.জাভেদ হোসেন খানের হাত ধরে ২০১৭ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়  “ন্যানো-বায়ো এন্ড এডভান্সড  ম্যাটেরিয়ালস ইন্জিনিয়ারিং -(NAME Lab)।  এ ল্যাব মূলত ন্যানো বায়ো সায়েন্স,  ন্যানো-টেকনোলজি এবং এডভান্স ম্যাটেরিয়াল ইন্জিনিয়ারিং নিয়ে কাজ করে থাকে। এ পর্যন্ত এ ল্যাব থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী  বিএসসি, এমএসসি,এমফিল ডিগ্রি সম্পন্ন করেছেন।  পরবর্তীতে তারা দেশ বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহন করেছেন এবং অনেকে অধ্যয়নরত আছেন। অনেকে দেশসেরা কোম্পানিতে চাকরি করছেন।  এছাড়া এ ল্যাব থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ এর অধিক গবেষণা প্রনন্ধ ও  কনফারেন্স পেপার বিশ্বসেরা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।  NAME Lab এ পর্যন্ত দেশি বিদেশি প্রায় ২০ টির অধিক প্রোজেক্ট সফলতার সাথে সম্পন্ন করেছে।  বর্তমানে এ ল্যাবে  শিক্ষা মন্ত্রনালয়, আইসিটি মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও যবিপ্রবির বেশ কিছু প্রোজেক্ট চলমান আছে।
Tag
আরও খবর