রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

ফরিদপুর জেলায় কোনো অবরোধ থাকবে না : জেলা প্রশাসক

ফরিদপুর জেলায় কোনো অবরোধ থাকবে না বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অবরোধের প্রথম দিন মঙ্গলবার তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর ভবনের সামনে সন্ধ্যায় এক পথসভায় পরিবহন মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশে এ কথা বলেন।

তিনি এই অবরোধের সময় পরিবহন মালিক ও ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার সরকার বহন করবে। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পরিবহন চলাচলে চেইন অব কমান্ড এর মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এরপরও যদি পরিবহন ও দোকানপাট বন্ধ রাখেন তাহলে আমরা আপনাদের অবরোধ পালনে মৌন সমর্থন রয়েছে বলে ধরে নিব। 

এ সময় আরও বক্তব্য রাখেন, কোর কমিটির সদস্য ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান পিপিএম, হাইওয়ে জেলা পুলিশ সুপার শাহিনুর আলম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা বড় বাস মালিক সমিতির সদস্য বিমল চন্দ্র মজুমদার টোকন ও শাহিন আলম। 
Tag
আরও খবর