‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

দেশের উন্নয়নে বিএনপি-জামায়াতের মাথা খারাপ, তাই গাড়ি পোড়াচ্ছে-মানুষের উপর ক্ষোভ ঝাড়ছে" - তথ্যমন্ত্রী



তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, "দেশের উন্নয়ন হওয়ায় বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। কারণ মানুষ তো আওয়ামী লীগের পক্ষে হয়ে গেছে। সেজন্য তারা মানুষের উপর ক্ষোভ ঝাড়ছে৷ তারা গাড়ি জ্বালাচ্ছে, মানুষের উপর আক্রমণ করছে। যারা এসব করে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ। 


মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। ইউপি সদস্য আলমগীর তালুকদার রণির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, সদস্য ওসমান গণি, জাহেদুল ইসলাম প্রমুখ। 


ড_হাছান মাহমুদ বলেন, "একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া মানে, একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া। রাঙ্গুনিয়ায় যারা এসব করার চেষ্টা করবে, তাদের সাধারণ মানুষ প্রতিহত করবে। কিছুদিন পর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা স্যুট কোর্ট পড়ে আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।"


তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ  বলেন, "বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ আজ বদলে গেছে, পাল্টে গেছে দেশের সার্বিক চিত্র। তিনি ক্ষমতায় আছেন বলে সাধারণ মানুষ আজ নানারকম ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথম চালু করেছিলেন। কিন্তু বিএনপি জামায়াত এসে এই ভাতা বন্ধ করে দিয়েছিলো। এখন প্রতি ইউনিয়নের ৩-৫ হাজার মানুষ নানারকম ভাতা পাচ্ছে। ভাতা দেয়ার ক্ষেত্রে এলাকায় কে কোন দল করে সেটা বিবেচনা কোনো সময় করিনি। পরপর তিনবার এমপি হয়েছি। আমি সব সময় রাঙ্গুনিয়ার মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি, কোনো দলের নয়।"  


উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আকতারুজ্জামান, মোহাম্মদ হোসেন, আবু জাফর, সাকি বড়ুয়া, জসিম উদ্দীন, মো: আবদুস সবুর, ইকবাল হোসাইন, মোঃ ইব্রাহিম, এমরান হোসেন জাকারিয়া, নুরজাহান বেগম, শাহনাজ আকতার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আয়েশা আক্তার প্রমুখ।


Tag
আরও খবর
6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ ঘন্টা ৯ মিনিট আগে




6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে