ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জামালপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠিত......


জামালপুরে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য প্রতিরোধ ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ।বুধবার (১ নভেম্বর) সকালে বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় সমাবেশটি। পরে সেখানে এক তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের পেছনে সাধারণ জনগণ নেই জেনেই তারা আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে সর্বদা মাঠে প্রস্তুত রয়েছি।এ সময় নেতাকর্মীদের বিএনপি-জামাতের যেকোন নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।তারুণ্যের জয়যাত্রা সমাবেশে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর