ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কয়রার চণ্ডীপুরে মন্দির ও মূর্তি ভাংচুরের ঘটনায় আদালতে মামলা



খুলনা জেলার কয়রা থানার আমাদি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে জোরপূর্বক অবৈধভাবে জমি দখল করাকে কেন্দ্র করে মন্দির ও মূর্তি ভাংচুরের ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।


গত ইং ১৮/১০/২০২৩ তারিখে সাধন কুমার বিশ্বাস বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর- ৫৩১/২০২৩। মামলার আসামীরা হলেন দীপক কুমার বিশ্বাস, সুদীপ্ত কুমার বিশ্বাস, ললিতা বিশ্বাস।


মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, আসামীগণ বাদীর চণ্ডীপুর মৌজার বাস্তু ভিটা জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করিয়া আসিতেছে। ঘটনার জেরে গত ইং ১১/১০/২০২৩ তারিখ রোজ বুধবার ও সময় সকাল আনুঃ ৮/৮.৩০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামীগণ ধারালো দা, লোহার রড, লোহার হাতুড়ি, শাবল, ও লাঠিসোটা লইয়া অনধিকার ভাবে আমার দখলীয় বাস্তু ভিটায় প্রবেশ করে বাদীর বাস্তু ভিটার অপর অবস্থিত আন্তর্জাতিক ধর্মীয় সেবামুলক প্রতিষ্ঠান শ্রী শ্রী প্রনব মঠ এর সিমানা ঘেরা বেড়া কাটিতে থাকিলে বাদীর স্ত্রী সন্ধ্যা রানি বিশ্বাস আসামিদের বাধা প্রদান করিলে আসামীগণ বাদী ও বাদীর স্ত্রীকে দা দিয়ে মাথায় কোপ সহ বাদী ও বাদীর স্ত্রীকে বেধড়ক পিটিয়ে লিলা ফুলা জখম করে এবং বাদীর স্ত্রীর পরনের কাপর টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এরপর আসামী আরও বেপরোয়া হয়ে জোরপূর্বক মঠের মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া মন্দির ভাঙচুর করিয়া ভিতরে অবস্থিত সরস্বতীর মূর্তি সহ আর অন্যান্য মূর্তি ভাঙচুর করিয়া নষ্ট করে ফেলে এবং বলে যে এখানে কোন মন্দির থাকবে না এবং মূর্তি ও থাকবেনা। বাদী ও বাদীর স্ত্রীর চিৎকারে সাক্ষীগণ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে হাজির হলে আসামীগণ এর হাতে থাকা দা উচু করে বলে যে এই ঘটনা নিয়ে যদি কোথাও অভিযোগ বা কাউকে জানাস তাহলে পরিবার সহ জিবনে শেষ করে দিব। সাক্ষীগণ ও স্থানীয় লোকজনের সহায়তায় স্থানীয় পল্লি চিকিৎসক এর কাছে লইয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাদী ও বাদীর স্ত্রীকে বাদীর বাসগৃহে পৌঁছাইয়া দেওয়া ।


এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।



Tag
আরও খবর