এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

কক্সবাজারের সাংবাদিক আবু তাহেরের দাবিতে সারাদেশের সাংবাদিকরা পেতে যাচ্ছেন আবাসন

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করার ঘোষণা দিলেন তিনি ।


২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী। এসময় তিনি সাংবাদিকদের আবাসন সমস্যার কথা তুলে ধরেন।


কক্সবাজারের সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, কক্সবাজারের যে উন্নয়ন হয়েছে তা আশাতীত। ১১ নভেম্বর শেখ হাসিনা কক্সবাজারে আসছেন এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কক্সবাজারের মানুষ। সেই দিন কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন হবে। এই খুশিতে উদ্বেলিত কক্সবাজারবাসী। না চাইতেই কক্সবাজারকে অনেক কিছু দিয়েছেন শেখ হাসিনা ।

এই জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের সাংবাদিক নেতা আবু তাহের চৌধুরীর বক্তব্য গুরুত্বসহকারে শুনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন। সেই সাথে ঘোষণা দেন জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প করার।


কক্সবাজারের সাংবাদিক নেতা আবু তাহের চৌধুরীর দাবির প্রেক্ষিতে দেশের সব জেলার সাংবাদিকরা পেতে যাচ্ছেন মাথা গোঁজার ঠিকানা আবাসন।

Tag
আরও খবর