পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

জয়পুরহাটের পাঁচবিবিতে কালভার্ট নির্মানের খাদে পড়ে নিহত -১ আহত -১



জয়পুরহাটের পাঁচবিবিতে নব নির্মিত কালভার্ট নির্মানের খননকৃত খাদে পড়ে জোবাইদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত এবং শফির উদ্দিন নামে এক প্রধান শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি।

নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই(কৈমারি)গ্রামের মোঃ জাহের আলীর ছেলে জবাইদুল ইসলাম,আহত ব্যক্তি উচাই(চকপাড়া) গ্রামের মৃত চেচান আকন্দের ছেলে শফির উদ্দিন আকন্দ।

০২ নভেম্বর(বৃহস্পতিবার) সকালে আনুমানি ৭.০০
টার দিকে পাঁচবিবি উপজেলার উচাই গ্রামের জবাইদুল ইসলাম ও উচাই জেকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ দুজনে মোটরসাইকেল যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে মাছ বিক্রয়ের জন্য যাচ্ছিলেন।

এ সময পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পাগলা বাজার হইতে কামদিয়া রোডে  সড়কের মাঝে কালর্ভাট নির্মানের কাজ চলছিল। নির্মানীধীন ব্রীজের সামনে কোন সতর্ক সংকেত না থাকায় চলন্ত মোটরসাইকেলসহ তারা দুজনেই ব্রীজের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় জবাইদুল ইসলাম আর গুরুত আহত অবস্থায় শিক্ষক শফির উদ্দিন আকন্দকে পাঁচবিবি উপজেলার  মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান এবিষয়ে কোন অভিযোগ পাইনি আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর