চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 03-11-2023 02:41:28 am

কলমাকান্দায় ৪৯৯ বস্তা  ভারতীয় চিনি জব্দ


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার প্রশাসন ৪শত ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসব চিনি সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা এসব চিনির আনুমানিক বাজার মুল্য ২৫ লক্ষ টাকা হবে বলে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে।


বুধবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি  অফিসার আসাদুজ্জামান।  এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান জব্দ করে হয়। তবে চোরাচালানে জড়িত কাউ কে গ্রেফতার করা সম্ভব হয় নি।


জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যাওয়ার সময় বেতুয়া বাজারে একটি পরিত্যক্ত ঘরে  ভারতীয় চিনি মজুদ করতে দেখেন ইউএনও আসাদুজ্জামান। পরে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান সহ ৪শত ৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেন। 


ইউএনও আসাদুজ্জামান বলেন, এভাবে চোরাই পথে অবৈধভাবে ভারতীয় চিনা আনা। অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। রাতেই পিকআপ সহ চিনি থানায় হস্তান্তর করা হয়েছে। কলমাকান্দা থানার এসআই সুরুজ আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

Tag
আরও খবর