সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনে মুসলিম গণ হত্যা ও ইসরায়েলি অবৈধ আগ্রাসন প্রতিরোধে পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন 

                   নরসিংদীর পলাশে বাগপাড়া যুব সমাজের উদ্যোগে ফিলিস্তিনে মুসলিম গণ হত্যা ও অবৈধ ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
             ৩ নভেম্বর ২০২৩ রোজ শুক্রবার  জুমার নামাজের পর বাগপাড়া কেন্দ্রীয়  জামে মসজিদ,  মধ্য  বাগপাড়া জামে মসজিদ ও বাগপাড়া যুব সমাজ  এর সমন্বয়ে মানব কল্যাণ হিলফুল ফুজুল সংঘ পলাশ উপজেলা পরিষদের আয়োজনে ফিলিস্তিনে মুসলিম গণ হত্যা ও অবৈধ ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে  পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
       উক্ত বিক্ষোভ মিছিলে বাগপাড়া যুব সমাজ সহ দুটি মসজিদের মুসল্লী অংশ গ্রহণ করেন। বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে মধ্য বাগপাড়া জামে মসজিদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা জুট মিল ও পলাশ ফায়ার সার্ভিস সড়ক অতিক্রম করে কো অপারেটিভ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মধ্য বাগপাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম। সমাবেশে ইসরায়েলি পন্য সামগ্রি ব্যবহার বর্জন করার জন্য আহ্বান জানিয়ে  বক্তব্য রাখেন বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ হযরত  মাওলানা  মুফতি আরিফুল ইসলাম।যুব সমাজ সহ সকল মুসল্লীগন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সেই দেশের পণ্য সামগ্রী বিক্রি ও ব্যবহার বর্জনের জন্য অঙ্গীকার করেন। 
সমাবেশ শেষ করে পুনরায় বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন। 

Tag
আরও খবর