রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে জেলহত্যা দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানের রক্তস্নাত ‘জেলহত্যা দিবস’ পালন করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর ইসলাম দুলাল মাস্টার প্রমূখ।

জেলহত্যা দিবসের আলোচনা সভার বক্তব্যে নিহত জাতীয় চার নেতার স্মৃতিচারণ ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকা সম্পর্কিত আলোচনা করেন বক্তারা। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়।

এর আগে, সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Tag
আরও খবর